Web Analytics

ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে অস্ট্রেলিয়া জরুরি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে সামরিক সম্পদ মোতায়েন করেছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ পার্লামেন্টে এই ঘোষণা দিয়ে জানান, দ্রুত অবনতিশীল পরিস্থিতির কারণে সরকার একটি জরুরি পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ছয়টি সংকট প্রতিক্রিয়া দল ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং অন্তত দুটি সামরিক বিমান নির্ধারিত গন্তব্যে মোতায়েন করা হয়েছে বলে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ওই অঞ্চলে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়া। যদিও সরকার বিস্তারিত সামরিক তথ্য প্রকাশ করেনি, ইরান-ইসরাইল সংঘাত ও যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবে অস্ট্রেলিয়া আঞ্চলিক স্থিতিশীলতা পর্যবেক্ষণ ও নাগরিক সুরক্ষায় এই পদক্ষেপ নিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।