Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, রানওয়ে সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন ও পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

সরকারের এই উদ্যোগ দেশের আঞ্চলিক বিমান যোগাযোগ উন্নয়ন ও বিমান অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।