Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেছেন যে ভবিষ্যতে সারা দেশের সব শিক্ষা বোর্ডে পাবলিক পরীক্ষা অভিন্ন প্রশ্নে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে বরিশাল শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের আপস করা হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুষ্ঠু ও স্বচ্ছভাবে খাতা মূল্যায়নের নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের অংশগ্রহণে সভায় প্রশাসনিক ও কৌশলগত নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী আরও জানান, দেশের মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে সরকার কাজ করছে। সংশ্লিষ্ট মতামতের ভিত্তিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে, যা পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।