Web Analytics

গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন জাতীয় সংসদে অভিযোগ করেছেন, সৎ ও ক্লিন ইমেজের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে দুর্নীতিকে উৎসাহিত করার উদ্দেশ্যে। বৃহস্পতিবার প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের এই এমপি বলেন, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে প্রতি সপ্তাহে ১৭ কোটি টাকা লুটপাট হচ্ছে এবং খাল খনন কর্মসূচিতেও প্রতিদিন নতুন দুর্নীতির খবর আসছে। তিনি আরও দাবি করেন, এখন ঘুষ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত হিসাব করে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেট সম্পর্কে তিনি বলেন, এটি ঋণনির্ভর এবং একে তিনি ‘আষাঢ়ের গল্প’ হিসেবে অভিহিত করেন।

তিনি অভিযোগ করেন, বাজেট পেশের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বিদ্যুৎ, জ্বালানি ও এলপিজির দাম বেড়েছে। নিজের নির্বাচনী এলাকা কাপাসিয়ার জন্য তিনি আধুনিক হিমাগার, মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান এবং রাজেন্দ্রপুর থেকে টোক পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।