Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম-রুবেলা টিকাদান থেকে বাদ পড়া শিশুদের আওতায় আনতে বাংলাদেশ সরকার ২৬ সেপ্টেম্বর বিশেষ কর্মসূচি শুরু করবে। ‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ নামের এ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এর আওতায় চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা না পাওয়া বা বাদ পড়া ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের খুঁজে টিকা দেওয়া হবে।

রোববার বিকালে ঢাকার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন। কর্মসূচির সময় ছয় মাস বয়সে পৌঁছানো নতুন টিকাযোগ্য শিশুদেরও এর আওতায় আনা হবে। তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের অপুষ্টি ও অন্যান্য জটিলতার কারণে নিউমোনিয়াসহ গুরুতর শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

মন্ত্রী জানান, টিকা নেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ লাগে। বিশেষ কর্মসূচি বাস্তবায়নে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় ও ইউনিসেফের সহযোগিতায় ১০ সেপ্টেম্বর দেশে প্রায় ৪৩ লাখ ডোজ এমআর টিকা এসেছে। বর্তমানে দেশে মোট ৫৮ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।