Web Analytics

গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়ালসড়ক অবরোধ করেন। হাজী মাজার বস্তি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা টঙ্গী বাজার ও স্টেশন রোড ঘুরে বিআরটি ফ্লাইওভারের টঙ্গী বাজার অংশে অবস্থান নেন।

প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও স্থানীয় পথচারীরা ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীদের অভিযোগ, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অনৈতিক কর্মকাণ্ডের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে তাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে।

তারা দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান স্থানেই বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানান। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল রহমান বলেন, সুনির্দিষ্টভাবে চিহ্নিত মাদকের আস্তানা ছাড়া সাধারণ কোনো বস্তিঘর উচ্ছেদ করা হবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।