Web Analytics

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ই গ্রুপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা। টুর্নামেন্টে সাত ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় জয়।

একই দিনে প্লেট পর্বের ম্যাচে সেশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে শেষ হয়। বাংলাদেশের হয়ে রাতুল গোল করেন। তার ২৮ মিনিটের গোলে বাংলাদেশ এগিয়ে গেলেও নির্ধারিত সময়ে দুই দলকে আলাদা করা যায়নি।

ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর পর্তুগালের কাছে ৩-১ গোলে হারার পর ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি। বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। এরপর সেশেলস ও সিঙ্গাপুরের বিপক্ষে টাইব্রেকার জয়ে সাফল্যের ধারা বজায় রাখে দলটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।