Web Analytics

ইউক্রেনকে আরও ৬ দশমিক ১ বিলিয়ন ইউরো, বা প্রায় ৭ দশমিক ১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে ইউরোপীয় কমিশন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮৫ হাজার কোটি টাকা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। এই অর্থে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ, ড্রোন এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম কেনা যাবে।

ভন ডার লিয়েন বলেন, নতুন অর্থায়নে ইউক্রেন প্রয়োজনীয় প্যাট্রিয়ট প্রতিরক্ষা সরঞ্জাম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র কিনতে পারবে। এতে রাশিয়ার নির্বিচার হামলা থেকে ইউক্রেনের আকাশসীমা সুরক্ষার সক্ষমতা বাড়বে বলে তিনি জানান। ইইউর ২০২৬-২৭ সালের ৯০ বিলিয়ন ইউরোর ইউক্রেন সহায়তা ঋণ কর্মসূচির আওতায় অর্থটি দেওয়া হচ্ছে; এর ৬০ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা এবং ৩০ বিলিয়ন ইউরো বাজেট সহায়তার জন্য নির্ধারিত।

শুক্রবারের সিদ্ধান্তে ২০২৬ সালে ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তায় বরাদ্দ ২৮ দশমিক ৩ বিলিয়ন ইউরো পুরোপুরি নির্ধারিত হলো। চলতি বছরে ইইউ ইতোমধ্যে ৮ দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা সহায়তা দিয়েছে। পাশাপাশি ইইউ ও ইউক্রেন যৌথ ড্রোন ও ড্রোন প্রতিরোধী প্রযুক্তি উন্নয়নে নতুন প্রতিরক্ষা শিল্প উদ্যোগের প্রথম পরিচালনা পর্ষদ বৈঠক করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।