Web Analytics

দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে হামাস। আলজাজিরার খবরে বলা হয়, হামাসের কর্মকর্তা আবদুল রহমান শাদিদ এক বিবৃতিতে অধিকৃত এলাকাগুলোর জনগণকে আহ্বান জানান, যাতে তারা বসতি সম্প্রসারণের লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে নিজেদের উপস্থিতি জোরদার করে জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রতিরোধ করতে পারেন। তিনি বলেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা ফিলিস্তিনিদের মনোবল ভাঙতে পারবে না।

শাদিদ আরও বলেন, ইসরাইলি দখলনীতি ও বসতি সম্প্রসারণ মোকাবিলায় প্রতিরোধ এবং নিজ ভূমিতে অটল থাকা সবচেয়ে কার্যকর উপায়। তিনি বর্তমান পরিস্থিতিতে বৃহত্তর জাতীয় ঐক্য ও গণ-সংগঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এদিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ জানিয়েছেন, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ১৩০ কোটি শেকেল (প্রায় ৪৩৪ মিলিয়ন ডলার) বরাদ্দ অনুমোদন করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।