Web Analytics

স্পেনের যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সারা রেগো শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত বিপুল কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে টিকটক সাময়িক বন্ধের আবেদন করেছেন। মঙ্গলবার তিনি দেশটির তথ্য সুরক্ষা সংস্থার কাছে এ আবেদন জানান। টিকটক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এবং অলাভজনক অনুসন্ধানী সংবাদমাধ্যম মালদিতা ডটইএসের তদন্ত প্রকাশের পর তিনি এ পদক্ষেপের কথা জানান।

রেগো সাময়িক নিষেধাজ্ঞার আবেদনকে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন এবং টিকটককে স্বেচ্ছায় স্পেনে সেবা বন্ধ রাখার আহ্বান জানান। তিনি বলেন, সতর্কতামূলকভাবে প্ল্যাটফর্ম বন্ধ করার ক্ষমতা সরকারের নেই; থাকলে আগের দিনই তা বন্ধ করা হতো। টিকটক পরিস্থিতি পর্যালোচনা ও মূল্যায়নের প্রতিশ্রুতি দিলেও প্রযুক্তিগত পদক্ষেপ, নিরীক্ষা বা নতুন যাচাইব্যবস্থা নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

ইইউর তথ্য সুরক্ষাবিধি অনুযায়ী নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় জরুরি প্রয়োজন হলে স্পেনের নিয়ন্ত্রক সংস্থা সর্বোচ্চ তিন মাসের নিষেধাজ্ঞা দিতে পারে। মালদিতা ডটইএসের ৩৫ দিনের তদন্তে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত উপাদান থাকা ১ হাজার ১৮২টি উন্মুক্ত পোস্ট, ৪ কোটি ৮০ লাখের বেশি ভিউ এবং এমন কনটেন্ট ছড়ানোর সঙ্গে জড়িত ২০০টির বেশি অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।