Web Analytics

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম আগামী ১৭ এপ্রিল শুরু হবে। ওইদিন রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ১২ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সভায় হাজিদের সেবার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন, হাজিদের প্রতি কোনো অন্যায় বা অবিচার সহ্য করা হবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী হাজিদের কল্যাণে অত্যন্ত সচেতন এবং কয়েক দিনের মধ্যেই নিজে হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন, যেখানে হাজিরা অবস্থান করবেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে জটিলতার আশঙ্কা থাকলেও ধর্মমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।