Web Analytics

বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের তিন ব্যক্তি ও সংগঠন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যের ব্যাংক বার্কলেসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। যুক্তরাজ্য সরকারের অফিস ফর রেস্পন্সিবল বিজনেস কন্ডাক্টে করা অভিযোগে বলা হয়েছে, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অর্থায়নের আগে ব্যাংকটি পরিবেশ ও মানবাধিকারের ঝুঁকি যথাযথভাবে যাচাই করেনি।

অভিযোগ অনুযায়ী, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ঋণ ও বন্ড ইস্যুতে আন্ডাররাইটিং সেবা দিয়েছে বার্কলেস। এর মধ্যে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন এনটিপিসি লিমিটেডও রয়েছে, যা প্রকল্পের যৌথ অংশীদার। যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন দপ্তরটি অভিযোগটি তদন্তের জন্য গ্রহণ করবে কি না, তা পর্যালোচনা করবে।

পরিবেশকর্মী শরীফ জামিল বলেন, বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের শিল্পকারখানার ভারী ধাতুদূষণ নদী ও খালের মাধ্যমে সুন্দরবনে ঢুকছে। গত নভেম্বরে প্রকাশিত এক গবেষণায় পশুর নদীতে সর্বোচ্চ মাত্রাসহ পানিে পারদ ও আর্সেনিক বৃদ্ধির তথ্য পাওয়া যায়। বার্কলেস ও বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।