স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসররা’ এখনো তাদের পেছনে লেগে আছে। সোমবার সকালে কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কিছু আউটসোর্সিং কর্মী গণ্ডগোল সৃষ্টি করে চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে।
হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাওয়া হবে কি না—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। তিনি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয় তা নিশ্চিত করা।
গতবছর কুমিল্লা মেডিকেল কলেজে ৫ কোটি টাকার ওষুধ কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, কাজ শুরু হয়েছে এবং জনস্বাস্থ্যের বিদ্যমান অবস্থা ঠিক করাই এখন মূল লক্ষ্য। এর আগে তিনি সদর জেনারেল হাসপাতালে রোগীদের অভিযোগ শোনেন ও খাবারের মান যাচাই করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।