Web Analytics

ইউরোপে থাকা মার্কিন ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির পর আকাশ প্রতিরক্ষা জোরদার করছে গ্রিস। এ লক্ষ্যে কারপাথোস দ্বীপ থেকে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিট দ্বীপের সৌদা নৌঘাঁটিতে সরিয়ে নেওয়া হচ্ছে। গ্রিসের দৈনিক কাঠিমেরিনি জানিয়েছে, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকির প্রায় ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপটি নেওয়া হয়। ব্যবস্থা, প্রয়োজনীয় সরঞ্জাম ও সংশ্লিষ্ট সদস্যরা ভোরে কারপাথোস থেকে রওনা দেন এবং কয়েক ঘণ্টার মধ্যে বৃহত্তর সৌদা এলাকায় কার্যকর হওয়ার কথা ছিল।

গত সপ্তাহ থেকে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সতর্ক অবস্থায় রয়েছে। তারা সম্ভাব্য হুমকির মাত্রা পর্যালোচনা করছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা বাড়ানোর বিভিন্ন ব্যবস্থা খতিয়ে দেখছে। এথেন্স ইরানের ক্ষেপণাস্ত্র মজুত নিয়েও উদ্বিগ্ন। মিত্রদেশগুলোর মূল্যায়ন অনুযায়ী, ইরানের কাছে এখনো উল্লেখযোগ্যসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার কয়েকটির পাল্লা ২ হাজার কিলোমিটারের বেশি।

কারপাথোসে প্যাট্রিয়ট ব্যবস্থা মার্চে মোতায়েন করা হয়েছিল। সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে এথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের সব এলাকা সুরক্ষার বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল এটি। সৌদি আরবের ইয়ানবুতে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে থাকা আরেক গ্রিক প্যাট্রিয়ট ইউনিটের ভবিষ্যৎও বিবেচনা করছে মন্ত্রণালয়। কাঠিমেরিনির মতে, মোতায়েনের মেয়াদ বাড়ানোর চেয়ে ইউনিটটি দ্রুত গ্রিসে ফেরানোর সম্ভাবনা বেশি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।