Web Analytics

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দাওয়া অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ মিয়া (৩০)।

ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, বিকেল ৫টার দিকে নিজ বাড়ির দোকানে মেরামতের কাজ করছিলেন ফরহাদ মিয়া। অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে মা এগিয়ে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাবা নুরুল আমিন ছুটে এসে তাদের বাঁচাতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং ফেরার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।