Web Analytics

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, রোববার মহেশপুর উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্র অনুযায়ী, দুপুরে সীমান্ত পিলার ৬০/৯৮-আর-এর কাছে একটি গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। খোসালপুর বিওপির টহলদল তাৎক্ষণিকভাবে বিষয়টি দেখতে পায় এবং দ্রুত পদক্ষেপ নিয়ে ওই ব্যক্তির বাংলাদেশে প্রবেশ ঠেকায়।

বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে। বিজিবি বলেছে, সময়োপযোগী ও কঠোর অবস্থানের কারণে অবৈধ অনুপ্রবেশের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কাছে কড়া প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।