Web Analytics

প্রতিবেদন অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনে প্রায় ১০ ঘণ্টা ৪১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে ৬০টি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি, মানচিত্র এবং নিজের প্রশংসামূলক বার্তা ছিল। ছবিগুলোতে তাকে নানা নাটকীয় ও অতিরঞ্জিত পরিস্থিতিতে উপস্থাপন করা হয়।

কিছু ছবিতে ট্রাম্পকে কানাডার প্রধানমন্ত্রীকে হকি স্টিক দিয়ে ভয় দেখাতে, শত্রুদের ওপর বোমা হামলা চালাতে এবং প্রাণঘাতী রোবট নিয়ে অন্ধকার রাস্তায় টহল দিতে দেখা যায়। কয়েকটি মানচিত্রে যুক্তরাষ্ট্রকে অন্য দেশ দখল করতে এবং একটি অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ইঙ্গিত দিতে দেখা গেছে। তিনি ডেমোক্রেটিক পার্টিকেও আক্রমণ করেন এবং নিজেকে সর্বকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, এআই ছবি ট্রাম্পকে যোদ্ধা, বিজয়ী ও ইতিহাসের বৃহৎ চরিত্র হিসেবে উপস্থাপনের সুযোগ দিয়েছে; কিছু ছবিতে তাকে কম বয়সী ও বেশি পেশিবহুলও দেখানো হয়েছে। সাবেক ডেপুটি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউজ এসব পোস্টের সমালোচনা করে বলেন, এর অস্বাভাবিকতা নিয়ে মানুষ আগের মতো বিস্মিত হচ্ছে না। তার মতে, ট্রাম্প এমন এআই কনটেন্ট দেখছেন ও পুনরায় পোস্ট করছেন, যাতে তাকে বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।