Web Analytics

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে এবং নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সময় পর্যন্ত এই ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮টি।

পরিষেবা চালুর পর থেকে ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সড়ক পরিবহণে শৃঙ্খলা আনা এবং জনগণকে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য দিতে ইটিসির মাধ্যমে টোল আদায়ের উদ্যোগ বাস্তবায়নে কর্তৃপক্ষ কাজ করছে।

বর্তমানে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ দিয়ে টোল পরিশোধ করা যায়। ইটিসি ব্যবহারে ডি-টোল অপশনে যান নিবন্ধন, অর্থ রিচার্জ এবং প্রথমবার মাওয়া টোল প্লাজা বা টোল বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করতে হয়। নিবন্ধন শেষে আলাদা আরএফআইডি ট্যাগ ছাড়াই ইটিসি লেন ব্যবহার করা যাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।