Web Analytics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার বাদ দিয়ে অন্যান্য কর্মদিবসে পরীক্ষা নেওয়া হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষা আয়োজনসংক্রান্ত প্রথম সভার পর এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আলী রেজা জানান, বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আগে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল। তবে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় আসন্ন ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভর্তি পরীক্ষার ফি নিয়ে সভায় আলোচনা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সভায় নেওয়া হবে। ফলাফল-সংক্রান্ত পর্যবেক্ষণ এখনো বাকি থাকায় ফি পরিবর্তন হবে কি না, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এ বছর ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকবে। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী, আইন বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।