Web Analytics

মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ত্যাগের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভয়াবহ এক ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের কার্যালয়ে শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মামুনুল হক শহীদ পরিবার ও আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতি হিসেবে আমরা তাদের প্রাপ্য সম্মান ও সহায়তা দিতে পারিনি, রাষ্ট্রও তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। তাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে জুলাই অভ্যুত্থানে সরকারি অনুদান ও স্বীকৃতি বঞ্চিত ১২ জন শহীদ পরিবার ও আহতদের মধ্যে সাত লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।