Web Analytics

চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যে আগামী সোমবার, ১৬ নভেম্বর, নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে বলে জানিয়েছে বিজিএমইএ। শনিবার শ্রম পরিস্থিতি ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের জরুরি মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

মাহমুদ হাসান খান বলেন, কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও অরাজকতা চললে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে মালিকপক্ষ ১৬ নভেম্বরের সভায় অংশ নেবে এবং বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সেদিনই প্রস্তাব জমা দেবে। তিনি আগামী এক-দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের পরিস্থিতি উন্নতির আশা করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং প্রথম দিনেই নতুন মজুরি কার্যকরের সময় ঘোষণা করা হয়। তাঁর অভিযোগ, অরাজক পরিস্থিতির মাধ্যমে অযৌক্তিক মজুরি ঘোষণার চাপ তৈরির চেষ্টা হতে পারে। আশুলিয়া, সাভার ও গাজীপুরে দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ চান তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।