Web Analytics

আর্থিক লেনদেনসংক্রান্ত একটি ভিডিও গণমাধ্যমে প্রচারের পর লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওতে তাকে বিভিন্ন প্রকল্প, ঠিকাদারদের বিল ও আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি দুই কোটি টাকার নিচে নেব না।’

সোমবার বিপিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর এক দপ্তরাদেশে বরখাস্তের বিষয়টি জানায়। দপ্তরাদেশে বলা হয়, আর্থিক লেনদেন নিয়ে কথোপকথনের ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) নম্বর বিধির অধীনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই বিধি অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

রোববার রাতে দৈনিক আমার দেশ পত্রিকার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হয় এবং পরে তা ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে ঠিকাদারদের বিল পরিশোধ এবং বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহসংক্রান্ত কথোপকথনও রয়েছে। ভিডিওটি প্রচারের পর বিষয়টি পিডিবির নজরে আসে। পরদিন তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ দেয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।