Web Analytics

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভ্যান্স জোর দিয়ে বলেন, প্রশাসনের কৌশল হলো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকানো, তবে ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘ যুদ্ধের পুনরাবৃত্তি নয়।

তিনি আরও বলেন, ট্রাম্প শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম কয়েক বছর ইরানকে নিয়ন্ত্রণে রাখতে চান না, বরং স্থায়ীভাবে নিশ্চিত করতে চান যে দেশটি পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। ভ্যান্সের মতে, এ লক্ষ্য অর্জনে ইরানের শাসনব্যবস্থায় মৌলিক পরিবর্তন প্রয়োজন। তিনি তেহরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে দাবি করেন, বেসামরিক ব্যবহারের কথা বললেও ইরানের স্থাপনাগুলো মূলত অস্ত্র তৈরির উদ্দেশ্যে নির্মিত।

ভ্যান্স পুনর্ব্যক্ত করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে দেবেন না এবং প্রতিরোধমূলক কৌশলকেই অগ্রাধিকার দেবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।