Web Analytics

দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল দুই বহরে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে। কোচিং স্টাফসহ ১৬ সদস্যের একটি দল গত মঙ্গলবার বাংলাদেশ ছাড়ে এবং বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় জোহানেসবার্গে পৌঁছায়। দলের বাকি সদস্যরা ১১ নভেম্বর রওনা হয়ে ১২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৮টায় জোহানেসবার্গ পৌঁছান। আজ থেকে ক্রিকেটারদের দলীয় অনুশীলন শুরুর কথা রয়েছে।

বাংলাদেশের ক্রিকেটাররা দীর্ঘ সময় ধরে খেলার মধ্যে রয়েছেন। গত অক্টোবরে নাজমুল হোসেন শান্তরা সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেন। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অনুশীলনে নামতে হয় তাঁদের। ওই সিরিজ শেষ হওয়ার পরদিনই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেওয়ায় সফরের আগে কন্ডিশনের চেয়ে ভ্রমণক্লান্তি ও কাজের চাপ সামলানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট শুরু হবে এবং ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্ট হবে। দুই টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে ওয়ানডে সিরিজ শুরু হবে। ১০ ডিসেম্বর কিম্বার্লিতে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শেষ হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।