Web Analytics

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি।

দুই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে অগ্রাধিকারভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।

সমঝোতা অনুযায়ী কারিকুলাম ও সিলেবাস সংস্কারসহ অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।