Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকালে তিনি তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা ও দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং বিকেলে ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে ২৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সচিবালয়ে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন। ওই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানান। জামায়াতে ইসলামী আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান টেলিফোনে প্রধানমন্ত্রীর স্ত্রী ও সন্তানসহ সপরিবারে অংশগ্রহণের অনুরোধ জানান।

রমজান উপলক্ষে এই ইফতার মাহফিল সরকার ও বিরোধী দলের নেতৃত্বের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।