Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো ২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, আমদানি-রপ্তানি বৃদ্ধি, নৌপরিবহন যোগাযোগ, এলএনজি আমদানি এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য, পরিবহন, বিনিয়োগ ও সীমান্ত যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে পর্যালোচনা করা হবে। রাষ্ট্রদূত দীর্ঘদিন স্থগিত সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর আগ্রহ জানান এবং প্রাথমিকভাবে সীমিত বা অস্থায়ী পরিসরে তা বিবেচনার কথা বলেন।

কৃষি ও মৎস্যপণ্য, চাল, ওষুধ এবং হিমায়িত খাদ্যের বাণিজ্য বাড়ানো ও বিটুবি যোগাযোগ জোরদারের বিষয়েও মতবিনিময় হয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়; রাষ্ট্রদূত জানান, প্রাপ্ত তালিকা যাচাই চলছে। উভয় পক্ষ নিয়মিত প্রাতিষ্ঠানিক আলোচনা, যৌথ কমিটির বৈঠক এবং সরাসরি নৌ ও শিপিং যোগাযোগের প্রস্তাবিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার গুরুত্বে একমত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।