Web Analytics

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের রেল যোগাযোগ উন্নয়নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বমূলক সহযোগিতা অব্যাহত থাকবে। সোমবার পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেসে সৈয়দপুর পৌঁছে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এটি ছিল বাংলাদেশে কোনো ট্রেনে তাঁর প্রথম ভ্রমণ।

পার্বতীপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শনের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন একটি মার্কিন কোম্পানির তৈরি। আধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রেল খাতের উন্নয়নে অবদান রেখে আসছে বলেও তিনি জানান। তাঁর এই সফর দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফী নুর মোহাম্মদ, ব্যবস্থাপক মমতাজুল ইসলাম, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতারা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। পরে তিনি দ্বিতীয় রানি এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন, কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে জাদুঘর ও ব্রিটিশ আমলের স্থাপনা ঘুরে দেখেন। তিনি ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান এবং সংলগ্ন চিনি মসজিদও পরিদর্শন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।