Web Analytics

নোয়াখালীর বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফ দাবি করেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাঁকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার নোয়াখালী জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে বহিষ্কারের কথা জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্ধান্তটি অনুমোদন করেন।

বহিষ্কারাদেশের পর ফেসবুক স্ট্যাটাসে মারুফ সিদ্ধান্তের কারণ নিয়ে আপত্তি জানান। তিনি লেখেন, চাঁদাবাজি, অনৈতিক কাজ বা নেশাগ্রস্ত হওয়ার কারণে তাঁকে বহিষ্কার করা হতো না; বরং ভারতীয় আধিপত্যবাদ ও রবীন্দ্রনাথের বিরোধিতা করে পোস্ট দেওয়ায় নোয়াখালী জেলা ছাত্রদল তাঁকে বহিষ্কার করেছে।

মারুফ বলেন, কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করতে তিনি দীর্ঘদিন একা এবং নিজ অর্থায়নে কার্যক্রম চালিয়েছেন। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো অবৈধ উপার্জন করেননি বলেও তাঁর দাবি। নেতাদের সঙ্গে দালালি না করা, অন্যায়ের প্রতিবাদ করা এবং চাটাচাটিতে পারদর্শী না হওয়ার খেসারত হিসেবে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।