Web Analytics

নির্বাচন কমিশন পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে। সোমবার কমিশনের সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী সংলাপও করবে কমিশন, যা ১০ ডিসেম্বরের আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে নির্বাচন হবে।

পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে, যাতে আইনি জটিলতা বা অন্য কারণে কোনো এলাকার ভোট পিছিয়ে গেলে পরে সমন্বয় করা যায়। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করবেন এবং অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিশনার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।