Web Analytics

মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হলেন মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। তাঁকে সিনেটর চাক শুমারের বিকল্প প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন।

যুক্তরাষ্ট্রের এক কূটনীতিকের সন্তান ভ্যান হলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়মিত মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে আসছেন। অধিকৃত পশ্চিম তীরে নয়জন মার্কিন নাগরিক হত্যার ঘটনা এবং সামরিক হেফাজতে ফিলিস্তিনি শিশুদের সঙ্গে ইসরাইলের আচরণ নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা আরোপে কংগ্রেসে আইন প্রণয়নের উদ্যোগও নিয়েছিলেন তিনি।

আলজাজিরাকে দেওয়া আগের এক সাক্ষাৎকারে ভ্যান হলেন বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তাহীনতা আরও বাড়াচ্ছে। এ সপ্তাহে তিনি ও সিনেটের আরও ১১ সদস্য কংগ্রেস নেতাদের কাছে বার্ষিক প্রতিরক্ষা নীতিবিষয়ক বিল থেকে ইসরাইলের সঙ্গে অস্ত্র উন্নয়ন ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানোর প্রস্তাব বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।