Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তি সম্পন্ন হওয়ার প্রাক্কালে লেবাননজুড়ে বড় ধরনের ইসরাইলি হামলার আশঙ্কা ছড়িয়ে পড়েছে। বৈরুত আশঙ্কা করছে, নতুন এই কূটনৈতিক পরিস্থিতির সুযোগে ইসরাইল অতীতের মতো প্রাণঘাতী হামলা চালাতে পারে। এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির সময় ইসরাইল লেবাননকে চুক্তির বাইরে রেখে মাত্র ১০ মিনিটে ১০০টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছিল, যাতে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন।

বর্তমান প্রেক্ষাপটে ইসরাইল জানিয়েছে, তারা এই চুক্তির অংশ নয় এবং লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না। ইতোমধ্যে ইসরাইলি বাহিনী নাবাতিহ শহরের আশপাশে অগ্রসর হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উঁচু স্থানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। লেবাননের সরকারি বাহিনীকে ওই এলাকা থেকে সরে যেতে দেখা গেছে।

দেশটিতে এখন আশঙ্কা বাড়ছে যে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরাইল নতুন উসকানি সৃষ্টি করতে পারে বা আরও এলাকা দখলের লক্ষ্যে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।