Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই জুলুম ও নির্যাতন হবে, সেখানেই মজলুমের পক্ষে তাদের অবস্থান থাকবে। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী জুলুম ও নির্যাতনের শিকার মানুষের পক্ষেই তাদের অবস্থান। তিনি জানান, মজলুম ব্যক্তি কোন দেশের নাগরিক, কোন ধর্মের অনুসারী অথবা তার ভাষা কী, তা বিবেচ্য বিষয় নয়।

জামায়াত আমিরের ভাষ্য, মূল বিষয় হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠী মজলুম কি না। তিনি বলেন, মজলুমের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট এবং এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।