Web Analytics

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় বাকিতে চা বিক্রি না করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে পৌর এলাকার খালধারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রামের রিপন হোসেন সকালে একই গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যান। পূর্বের বাকি টাকা না দেওয়ায় শাহজাহান নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্ক-বিতর্ক ও হাতাহাতির পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুব আলম পারভেজ জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।