Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিস তাদের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং হত্যা প্রচেষ্টা মামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, তথাকথিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিক প্রতিহিংসা ও গভীর ষড়যন্ত্রের অংশ, যার উদ্দেশ্য জনগণের প্রকৃত রায় আড়াল করা।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের বিপুল জনসমর্থনের পর একটি প্রভাবশালী চক্র ভোট অবৈধ ঘোষণা, ফলাফল শিটে টেম্পারিং ও ওভাররাইটিংয়ের মাধ্যমে ফলাফল বিকৃত করেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দাখিলের পরও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে। দলটি দাবি করে, অতীতে মামুনুল হককে দমন করতে মিথ্যা মামলা ও হয়রানির কৌশল নেওয়া হয়েছিল, যা এখন পুনরাবৃত্তি হচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে সতর্ক করেছে যে, ফলাফল বিকৃতি ও মিথ্যাচার অব্যাহত থাকলে সরকারের জন্য তা রাজনৈতিক পরিণতি ডেকে আনতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।