Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিভিত্তিক আধুনিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চাই ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তিতে পরিণত হবে। শনিবার রাজধানীতে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস এসোসিয়েশন (বিসা) আয়োজিত ‘টেলিকম, ডাটা ও সাইবার সিকিউরিটি বিল ২০২৬’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের সৃজনশীল মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে জাতীয় উন্নয়নের সম্পদে রূপান্তর করতে হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাদের সমবেত হওয়া শুধু উপস্থিতি নয়, বরং সৃজনশীল চিন্তার মিলন যা জাতির জন্য সম্পদে পরিণত হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, বিসা এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে প্রযুক্তি খাতের অংশীজনরা সম্মিলিতভাবে জ্ঞান, দক্ষতা ও চিন্তাশক্তি বিনিয়োগ করতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এবং যোগাযোগ প্রযুক্তি এখন কৌশলগত উপাদান। প্রযুক্তিনির্ভর সভ্যতার চাহিদা অনুযায়ী নীতি প্রণয়নে বিশেষজ্ঞদের জ্ঞান ও গবেষণা সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।