Web Analytics

ভোলার দৌলতখানে পুলিশ অভিযানে বিদেশি পিস্তলসহ মো. নাহিদ হোসাইন নামে এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার ভোররাতে দৌলতখান থানার পুলিশ তাকে আটক করে। উদ্ধার করা অস্ত্রটি চীনে তৈরি ৭.৬২ মিলিমিটারের একটি পিস্তল বলে জানানো হয়েছে।

আটক নাহিদ হোসাইন দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের কাজিরহাট এলাকার পাটোয়ারি বাড়ির আবদুল মান্নানের ছেলে। পুলিশ সূত্রে এই পরিচয় নিশ্চিত করা হয়েছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের জন্য প্রেস ব্রিফিং করা হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।