Web Analytics

একজন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে ইসরাইল পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টোকারেন্সি বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস তার অল-ইন পডকাস্টে বলেন, ইসরাইল তার ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলার মুখে পড়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘ হলে টানা হামলার কারণে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে, যা দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি।

স্যাকস ২০২৫ সালের জুনে হওয়া ১২ দিনের যুদ্ধের সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা করেন। তার মতে, তখন ইরান বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করলেও এবার মানবিক ক্ষয়ক্ষতি, অবকাঠামো ধ্বংস এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেশি। তিনি দ্রুত সংঘাত থেকে বেরিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার মাধ্যমে তাদের প্রধান লক্ষ্য অর্জন করেছে।

স্যাকসের মতে, এখনই বিজয় ঘোষণা করে যুদ্ধবিরতি বা তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সময়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।