Web Analytics

ঝালকাঠির নলছিটিতে শহীদ ওসমান হাদির শাহাদতের ১০০তম দিনে শনিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ উদ্বোধন করেন তার বোন মাসুমা হাদি। সংগঠনটি বাংলার প্রকৃত সংস্কৃতি রক্ষা, ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে আজাদির লড়াই চালিয়ে যাওয়া এবং ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আত্মপ্রকাশ করেছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন, শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তব্য রাখেন তৌহিদ আলম মান্না, সুলতান তালুকদার, সুজন খান ও শাহাদাৎ ফকির।

মূল প্রবন্ধে মাসুমা হাদি বলেন, ওসমান হাদির আদর্শ ও আজাদির কণ্ঠস্বর সারা দেশে ছড়িয়ে দিতে এই মঞ্চ কাজ করবে। তিনি বিচারহীনতার সমালোচনা করে খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানটি কোরআন তিলাওয়াত, ইসলামি সংগীত ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।