Web Analytics

রাজধানীর সাইন্সল্যাব-সংলগ্ন গ্রিন রোডের মুখে রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষ বাধে বলে জানা গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন এবং সাইন্সল্যাব মোড়সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুখোমুখি হওয়ার পর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সংঘর্ষের সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। সাধারণ পথচারীরাও নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন। একই এলাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন ভিসি নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচি চলছিল।

ওই কর্মসূচিকে কেন্দ্র করে সাইন্সল্যাবে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং জলকামান প্রস্তুত রাখা হয়। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব গণমাধ্যমকে বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছু উত্তেজনা ছিল। পরিস্থিতি যাতে না বাড়ে, সে জন্য পুলিশ সাইন্সল্যাবে অবস্থান করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।