Web Analytics

সৌদি আরবে শরিয়াহ আইনের আওতায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় কূটনৈতিক কোনো ঘাটতি ছিল কি না, সে বিষয়ে সরাসরি মন্তব্য করেননি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার বিকেলে সিলেট নগরের শহীদ সোলেমান হলে কোম্পানীগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তাঁর কাছে পরিষ্কার নয় এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

মন্ত্রী বলেন, বিভিন্ন কারণে বিদেশের কারাগারে থাকা বাংলাদেশিদের সহায়তায় সরকার কাজ করছে। তিনি প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানান। বিশ্বের বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি কারাগারে রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের মোট সংখ্যা সম্পর্কে তিনি নিশ্চিত নন।

অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে একটি টিম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে তিনি বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান। বিদেশে যাওয়ার আগে কর্মীদের ন্যূনতম কারিগরি জ্ঞান ও গন্তব্য দেশের ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার পরামর্শ দেন তিনি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।