Web Analytics

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৩১ জুলাই জুমার নামাজের পর মসজিদের আতাউর রহমান চৌধুরী কনফারেন্স হলে এ আয়োজন হয়। সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ হরমুজ আলী। মসজিদ কমিটির পক্ষে বক্তব্য দেন হামিদুর রহমান চৌধুরী ও হেলাল উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান এবং মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব, এনটিভি ইউরোপ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হরমুজ আলী ভবনটির দুই শতাব্দীর বেশি সময়ের ধর্মীয় ইতিহাস তুলে ধরেন।

১৭৪৩ সালে ভবনটি ফরাসি প্রোটেস্ট্যান্ট গির্জা হিসেবে নির্মিত হয়; পরে এটি মেথডিস্ট চ্যাপেল এবং ১৮৯৮ সালে সিনাগগে রূপান্তরিত হয়েছিল। ১৯৭৬ সালে সেখানে ব্রিক লেইন জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। ৫ ও ৬ সেপ্টেম্বর মসজিদে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন হবে। আয়োজকরা অনুষ্ঠান সফল করতে কমিউনিটির সব স্তরের সহযোগিতা চেয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।