Web Analytics

ইরান ঘোষণা করেছে যে তাদের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি শেষ হয়েছে এবং এখন থেকে দেশটি ‘আঘাতের বদলে আঘাত’ নীতি অনুসরণ করবে। তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি এক বিবৃতিতে বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও যেতে দেবে না।

তিনি আরও বলেন, ওই দেশগুলোর অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকারকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। জোলফাকারি সতর্ক করে বলেন, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে, কারণ এই অঞ্চলের নিরাপত্তা নষ্ট হয়েছে তাদের কর্মকাণ্ডে। এই বক্তব্যে হরমুজ প্রণালির নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উত্তেজনার ইঙ্গিত মিলেছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সম্প্রতি হরমুজ প্রণালিতে ভারতগামী একটি থাই জাহাজে হামলার ঘটনাও ঘটেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।