Web Analytics

সাম্প্রতিক হুথি হামলার পর সৌদি আরবের অনুরোধে চীন ইরানকে ব্যক্তিগতভাবে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণে রাখতে বলেছে। রয়টার্স তিন ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথে বিঘ্ন ঠেকাতে হুথিদের ওপর তেহরানের প্রভাব কাজে লাগানোর অনুরোধ করেছে বেইজিং।

প্রকাশ্যে চীন সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। তবে ইরানকে দেওয়া ব্যক্তিগত বার্তায় হুথিদের সঙ্গে দেশটির সম্পর্ক ও প্রভাব ব্যবহারের বিষয়ে আরও নির্দিষ্ট অনুরোধ করা হয়। বিঘ্নের ঝুঁকিতে থাকা জ্বালানি সরবরাহপথগুলোর ওপর চীনেরও গুরুত্বপূর্ণ নির্ভরতা রয়েছে।

চীনের বার্তাটি কীভাবে ইরানের কাছে পৌঁছানো হয়েছে, সে বিষয়ে সূত্রগুলো বিস্তারিত জানায়নি। বুধবার চীন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বিষয়টি উঠেছিল কি না, তাও স্পষ্ট নয়। ইরানি সূত্রগুলোর দাবি, তেহরান বলেছে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তির প্রধান শর্ত ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধের অবসান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।