Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির নেতাকর্মীদের গত ১৭ বছর ধরে ‘অনাহারী’ আখ্যা দিয়ে সোমবার ঢাকায় প্রতীকী ‘গণভিক্ষা’ কর্মসূচি পালন করেছে। বিকাল সাড়ে ৪টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়ে হাতিরপুলের মোতালেব প্লাজার সামনে শেষ হয়। এতে নেতৃত্ব দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

দলটির সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এনসিপি নেতারা বিভিন্ন মার্কেটের দোকানদার, রিকশা ও ভ্যানচালক এবং সাধারণ পথচারীদের চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ‘চান্দা ভাইকে চাঁদা নয়, ভিক্ষা দিন’ লেখা ভিক্ষার বাক্স হাতে নিয়ে নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগের দিন ভেরিফায়েড ফেসবুক পোস্টে কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি স্থানীয়ভাবে যুবসমাজের উদ্যোগে এমন ভিক্ষার বাক্স রাখার আহ্বান জানান এবং চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবাক্স’ চালুর কথা বলেন। এর অংশ হিসেবে বাংলামোটরে একটি বিশেষ দানবাক্স উন্মুক্ত করার ঘোষণাও তিনি দেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।