Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানদের সঙ্গে এসব চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সমঝোতা স্মারকগুলোর আওতায় সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, প্রযুক্তি ব্যবহার ও সম্প্রচার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব চুক্তি বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ জুন প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ২৬ জুন রাতে প্রতিনিধি দলসহ দেশে ফিরবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।