Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, অবৈধ ফুটপাত দখলের পক্ষে যত যুক্তি বা অজুহাতই দেওয়া হোক, কোনো অবস্থাতেই রাস্তা ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল ১১টা ও বিকেল ৩টা ৩০ মিনিটে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দুই দফা উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অভিযানে মূল সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মালামাল জব্দ করা হয়। এতে জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত পুরো সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। প্রশাসক বলেন, অবৈধ দখলদারদের সঙ্গে একাধিকবার আলোচনা, অনুরোধ ও সতর্ক করার সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

হকাররা পুনরায় বসলে যতবার প্রয়োজন ততবারই নগরবাসীর স্বার্থে অভিযান চলবে বলে জানান তিনি। তিনি বলেন, এখন থেকে মালামাল জব্দ করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তার করা হবে। জনচলাচলে বাধা না দিয়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সংখ্যক হকারকে বসার সুযোগ দেওয়া যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। উপস্থিত পথচারীরা স্বস্তি প্রকাশ করে অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।