Web Analytics

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সম্মেলনস্থলে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব যৌথভাবে মোকাবিলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ও আলোচনায় স্থান পায়।

বাংলাদেশ ও চীনের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় নেতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। দ্বিপাক্ষিক এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।