Web Analytics

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে শুকনোছড়া ১০ নম্বর পাড়ায় হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে গুলি করে হত্যা করা হয়।

সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। নিহত ব্যক্তি ইউপিডিএফের প্রসিত দলের সদস্য ছিলেন। এ ঘটনায় ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি এবং সংগঠনটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।