Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকার ২০২৭ সালের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে চায়। ২০২৮ সাল থেকে কোনো নিবন্ধনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সুযোগ থাকবে না। তিনি ঢাকার কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে ঢাকা-১৩ আসনের বেসরকারি কিন্ডারগার্টেন প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বাংলা ও ইংরেজি মাধ্যমসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি ন্যূনতম মান নির্ধারণ করা হবে। ইংরেজি মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ বাংলা পাঠ এবং বাংলা মাধ্যমে ইংরেজি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি কোচিং বাণিজ্যের সমালোচনা করে বিদ্যালয়ের ভেতরেই অতিরিক্ত একাডেমিক সহায়তার পরামর্শ দেন।

তিনি প্রযুক্তিনির্ভর স্মার্ট ক্লাসরুম গড়ে তোলার ওপর জোর দেন এবং প্রতিটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপনে সরকারি সহায়তার আশ্বাস দেন। শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে মিড-ডে মিল, বিনা মূল্যে খাতা-কলম বিতরণ ও ক্রীড়াভিত্তিক শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।